মোঃ মুছা আলী, ষ্টাফ রিপোর্টার -ঃ কুড়িগ্রাম জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ০৩-০৫-২২ খ্রি. তারিখ সকাল ০৯ঃ১৫ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন কালিগঞ্জ ইউনিয়নের কালিগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়ে কালিগঞ্জ টু সি এন্ড বি ঘাট গ্রামী পাকা রাস্তার উপর অস্থায়ী মুদি দোকান জনৈক শ্যামল চৌধুরীর দোকানের সামনে,মাদক উদ্ধার,বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এস,আই আবু শাহিন, এ,এস,আই হাসানুর রহমান,এ,এস,আই আশরাফুল ইসলাম,এ,এস,আই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ধৃত আসামী মোঃ শাবুল হোসেন @ শাবুল(৪০) পিতা-মোঃ হাছান আলী গ্রাম-দক্ষিণ ওয়াবদা (বাধের পাড়) থানা-নাগেশ্বরী জেলা-কুড়িগ্রামকে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার পূর্বক নিয়মিত মাদক আইনে মামলা রুজু করা হয়।













