এখন ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

রেজাউল করিম, পঞ্চগড় -ঃ বিনা খরচে নিন আইনি সহায়তা শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা এই স্লোগানে পঞ্চগড়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ুন কবির সরকার,

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়শ্রী রাণী রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, পঞ্চগড় জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আবু বক্কর সিদ্দীক, সাধারণ সম্পাদক বারী প্রমুখ।

এর আগে সকালে জেলা জজ আদালত হতে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রকাশিত হয়েছে: ০৫:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২