এখন ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুভ ও কেয়ামনির ‘মন বলেছে’ আসছে  মাইকেল বাবুর পরিচালনায়

বিশেষ সংবাদদাতা -ঃ ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। সেই আনন্দকে আরো একটু বাড়িয়ে দিতে এবার ঈদ আয়োজনে থাকছে ‘মন বলেছে’ শিরোনামের একটি গান। কণ্ঠ দিয়েছেন পলি শারমিন ও এসএম সোহেল।

গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার ইমতিয়াজ মেহেদী হাসান। দ্বৈত কণ্ঠের এ গানে সুরারোপ করেছেন কণ্ঠশিল্পী এসএম সোহেল নিজেই। সঙ্গীতায়োজনে ছিলেন এসডি সাগর।

আসছে ঈদে গানটি শুভ ইন্টারটেইনমেন্টের ব্যানারে মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে। মাইকেল বাবু রতনের কোরিওগ্রাফি ও পরিচালনায় এতে অভিনয় করেছেন শুভ ও কেয়া মনি।

‘ভালোবাসি বড় বেশি তোকে মন বলেছে, চুপিসারে মন কাড়ে আমার তোর চাহনিতে’ কথামালার গানটি নিয়ে কণ্ঠশিল্পী ও সুরকার এসএম সোহেল বলেন, ভালোবাসা এমন এক তীব্র অনুভূতি যা দুটি হৃদয়কে এক সুতোয় বেঁধে ফেলে। ‘মন বলেছে’ গানটি এ অনুভূতিকে আরো জাগ্রত করবে বলে আমার বিশ্বাস। গীতিকবি সেভাবেই শব্দচয়নের মাধ্যমে বিষয়বস্তুকে উপস্থাপন করেছেন। আমিও নিজের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আশারাখি গানটি আপনাদের মন জয় করবে।

পলি শারমিন বলেন, সুন্দর-পরিচ্ছন্ন কথামালায় নিদারুণ ভালোবাসার গান ‘মন বলেছে’। প্রেমিক-প্রেমিকাসহ যে কারো মনে গানটি ঠাঁই করে নেবে বলে আশা করছি। মন ছুঁয়ে যাওয়া সুর-সঙ্গীতে গায়কীর ক্ষেত্রেও চেষ্টা করেছি ত্রুটি না রাখার। আশারাখি আপনারা নিরাশ হবেন না।

গীতিকার ইমতিয়াজ মেহেদী হাসান বলেন, সব অনুভূতি লিখে-বলে প্রকাশ করা যায় না জেনেও মানুষ ‘ভালোবাসি’ বলে। বাবুই পাখির মতো আগলে রাখতে চায় তার প্রিয়জনকে। নানা ছন্দে-উপমায় প্রশংসার মাধ্যমে হৃদয় উদ্বেলিত করে। এমনই চিরন্তন-শাশ্বত সুন্দর প্রেক্ষাপটের বর্ণনা উঠে এসেছে ‘মন বলেছে’ গানে। চেষ্টা করেছি হৃদয়গ্রাহী কথামালা দিয়ে সাজাতে। আশারাখি আপনাদের ভালো লাগবে, মনের খোরাক যোগাবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

শুভ ও কেয়ামনির ‘মন বলেছে’ আসছে  মাইকেল বাবুর পরিচালনায়

প্রকাশিত হয়েছে: ০৯:৩৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২