এম এ খোকন, ষ্টাফ রিপোর্টার -ঃ হঠাৎ শুরু হওয়া ভয়ঙ্কর প্রলয়ংকারী ঝড়ে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গীর ভিটাপাড়া নামক গ্রামের দুলাল হোসেনের স্ত্রী মোছাঃ সুফিয়া খাতুন (৪২) ঝড়ের তাণ্ডবে ভেঙেপড়া গাছের ডালের আঘাতে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে আজ দুপুরে ওই পরিবারের কাছে ৫০০০/- টাকা নগদ অর্থ ও ৫০ কেজি চাল সহায়তা প্রদান করেন রৌমারী উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভা:) জনাব আশরাফুল আলম রাসেল। আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, পিআইও, রৌমারী প্রেসক্লাবের সভাপতি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য গতকাল রাত আনুমানিক ১০ টার পর হঠাৎ করে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় সৃষ্টি হয় রৌমারী উপজেলা ব্যাপি। এই ঘূর্ণিঝড়ের সমস্ত উপজেলার অধিকাংশ রাস্তাঘাট সংলগ্ন গাছের ডাল এবং গাছপালা ভেঙ্গে পড়ে অনেক ছোট-বড় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সংশ্লিষ্ট ইউনিয়নের বকবান্দা ও লালকুড়া গ্রামের চারটি বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে এই ঝড়ের তান্ডবে। প্রধানমন্ত্রীর প্রদানকৃত অস্থায়ী সেল্টারের জন্য ৮ টি পরিবারের কাছে হস্তান্তর করা হয় ৮ টি তাবু।
এ ছাড়া ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে এমন ৮টি পরিবারকে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন থেকে তাবু এবং চাল দিয়ে সহায়তা করা হয়েছে।













