মোঃ সোহাগ হোসেন, বিশেষ প্রতিনিধি -ঃ সাতক্ষীরার কাকডাঙা সীমান্তে বিজিবি’র অভিযানে ০২ বোতল ভারতীয় এলএসডি মাদকসহ নজরুল ইসলাম (৪৭) নামের এক ব্যক্তি আটক হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে গেড়াখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নজরুল ইসলাম কলারোয়া থানার গেড়াখালি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল আল মাহমুদ জানান, কাকডাঙা সীমান্তে ভারত থেকে লিস্যারজিক এসিড ডাইথ্যলামাইড (এলএসডি) মাদক বাংলাদেশে পাচার হচ্ছে, এমন সংবাদে অভিযান চালিয়ে কাকডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারী ০২ বোতল এলএসডি মাদকসহ নজরুল ইসলামকে আটক করে। পরে তাকে মামলা দিয়ে জব্দকৃত মাদকসহ নজরুল ইসলামকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।













