এখন ০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরে যাত্রীবাহী বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোচালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ অটোরিক্সা যাত্রী। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাজীরহাট থানা পুলিশ জানায়, শুক্রবার বেলা ১২টায় রংপুর নগরী থেকে একটি যাত্রীবাহী বাস বদরগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিলো। বাসটি নজিরেরহাট বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সাকে চাপা দেয়। এতে অটোরিক্সা চালকসহ অটোরিক্সার ৩ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অটো চালকের মৃত্যু হয়।
হাজীরহাট থানার ওসি রাজীব বসুনিয়া বলেন, অটোরিক্সাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া বাসটি শনাক্তের চেষ্টা চলছে। অটোরিক্সা চালকের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। নিহতের নাম-পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুরে বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

প্রকাশিত হয়েছে: ০৫:০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২