এখন ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

মোঃ রেজাউল করিম, পঞ্চগড় জেলা সংবাদদাতা -ঃ পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় আরিফ হোসেন (২৪) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
এসময় গুরুতর আহত হয়েছেন তার বাবা আব্দুল আজিজ (৬০)। ঘটনাটি রোববার (১০ এপ্রিল) বিকেলে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নতুনবন্দর এলাকায় ঘটে।
নিহত আরিফ হোসেন একই উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকার আব্দুল আজিজের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে বৃষ্টি শেষে নতুনবন্দর এলাকায় সড়কে পড়ে ছিল বাবা-ছেলে। কাছে গিয়ে পরিচয় মেলে বড়বাড়ি এলাকার আরিফ হোসেন ও তার বাবা আব্দুল আজিজ। ঘটনাস্থলেই আরিফ হোসেন নিহত হলেও আব্দুল আজিজ গুরুতর আহত হয়। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে ফোন দেয়। তারা এসে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক আব্দুল আজিজকে উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে প্রেরণ করলে পথেই মৃত্যু হয় তার।
পুলিশ ও স্থানীয়দের ধারণা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে দূর্ঘটনাটি ঘটতে পারে। তবে ঘাতক ট্রাক্টরটি পালিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা সড়ক দূর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

প্রকাশিত হয়েছে: ০৬:৫৯:২১ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২