মোঃ জাকির হোসেন, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি -ঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বেচা-কেনা নিয়ে বিরোধের জের ধরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে নাজমুল (২৭) নামে এক মাদক ব্যবসায়ী খুন হয়েছে। বুধবার (২৩ মার্চ) দুপুরে চরশিমুলপাড়া সাধুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুল ঝালকাঠির জেলার নলছিটি উপজেলার সরমোহন এলাকার ইউনুছ হাওলাদারের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকার রব্বানীর বাড়ির ভাড়াটিয়া।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, নাজমুল পেশায় রাজমিস্ত্রী হলেও মাদক ব্যবসার সাথে জড়িত। মাদক মামলায় গ্রেফতার হয়ে সপ্তাহখানেক আগে জেলে যান নাজমুল হাসান। এরপর বুধবার বেলা ১১টায় জামিনে মুক্তি পেয়ে জেল থেকে এলাকায় আসেন। কিন্তু কে জানত জেল থেকে ছাড়া পেয়ে এলাকায় আসাই কাল হয়ে দাঁড়াবে।
বুধবার দুপুর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদক ব্যবসায়ী নাজমুল মাদক বিক্রির টাকার ভাগভাটোয়ারা নিয়ে তার দুই সহযোগীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। এলাকার লোকজন প্রথমে স্থানীয় আলিফ জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুপুর সোয়া ২টা দিকে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।
এলাকার লোকজন প্রথমে স্থানীয় আলিফ জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।













