তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ বেপোরা গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নীলফামারীতে আবারো সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পূর্ণ চন্দ্র দাস (২০) নামে এক যুবকের এবং এ ঘটনায় গুরুতর আহত হয়েছে সত্যেন চন্দ্র দাস ( জীবন) (১৮) নামে মোটরসাইকেলের অপর এক আরোহী।
আজ সোমবার বিকেল আনুমানিক ৪ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মূত্যু বরণ করেন পূর্ণ চন্দ্র দাস।
নিহত পূর্ণ চন্দ্র দাস নীলফামারী জেলার ডিমলা উপজেলার কেয়ার বাজার রামডাংগা বড় মাঝি পাড়া গ্রামের শুকু দাসের একমাত্র ছেলে এবং আহত অপর ব্যক্তি সদর উপজেলার যাদুরহাট বেড়াডাংগা গ্রামের মিশিরি দাসের ছেলে।
স্হানীয়দের সুত্রে জানা যায় যে গতকাল রবিবার রাত আট টার দিকে সদর উপজেলার বাবরিঝাড় এলাকার বাবরিঝাড় যাদুরহাট সড়কের বাবরিঝাড় বড় ব্রিজে বিকট একটি শব্দ হলে স্হানীয় লোকজন তাদের কে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এদিকে নিহত পূর্ণ চন্দ্র দাসের বাবা শুকু দাসের সাথে কথা হলে তিনি জানান তার ( পূর্ণ দাস) বোন ৮ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার কারনে তার বোন তাকে দেখতে চেয়েছিল ও বাড়ির কিছু শিলবিলাতি আলু খেতে চাওয়ায় সে গতকাল সকালে তার বোনের বাসায় গিয়েছিল কিন্তু বাসায় ফেরা হলো না আমার ছেলের এ কথা বলেই তিনি কান্নায় ভেংগে পড়েন।
এবিষয়ে নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউফ এর সাথে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন আমি বিষয়টি শুনেছি তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার কারনে কিছু আইনি পক্সিয়া শেষে আমরা তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করবো।













