এখন ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখায় উপজেলায় ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি কারাগারে

আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি -ঃ বড়লেখায় ১৬৫ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পৌরসভার ইয়াকুবনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো, পৌরসভার মহুবন্দ এলাকার রুহিন আহমদ টনি (২৮), ইয়াকুবনগর এলাকার সাজু আহমদ (২৮) ও একই এলাকার আকিব আহমদ (২০)। রাতেই তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। রোববার দুপুরে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুব্রত কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ বড়লেখা পৌরসভার ইয়াকুবনগর এলাকার মাদক কারবারি সাজু আহমদের বসতঘরে অভিযান চালায়। এসময় সেখানে রুহিন আহমদ টনি ও আকিব আহমদকে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা প্যাকেটজাত করতে দেখা যায়। পরে পুলিশ তাদের কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা জব্দ করে তিনজনকেই গ্রেফতার করে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বড়লেখায় উপজেলায় ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি কারাগারে

প্রকাশিত হয়েছে: ০৪:৩৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২