আনোয়ার হোসেন আরিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি -ঃ পুলিশ সুপার কুড়িগ্রাম সৈয়দা জান্নাত আরার নির্দেশে জেলা পুলিশ, কুড়িগ্রামের মাদক বিরোধী এক বিশেষ অভিযানের অংশ হিসেবে ভূরুঙ্গামারী থানার এস আই আতিকসহ পুলিশের একটি টিম শেখ ফরিদ (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
শুক্রবার ভোরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী গ্রামের পাঁচমাথা মোড়ে সীমান্ত থেকে আনা ৫ কেজি গাঁজা ও ৯৫ পিস ইয়াবাসহ বড় খাটামারী গ্রামের আমজাদ দেওয়ানীর পুত্র শেখ ফরিদ (২৯) কে গ্রেফতার করে থানা পুলিশ।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, ফরিদ ভারতীয় সীমান্ত থেকে গাঁজা ও ইয়াবা বাড়িতে আনার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়েরের পর আসামিকে কোর্টে পাঠানো হয়েছে।













