এখন ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার বারহাট্টায় গোপালপুর বাজারে সড়কের উপরে মালামাল উঠা-নামা করানোর দায়ে ব্যবসায়ী মোঃ আলমগীর বেপারীকে জরিমানা

এস এম গোলাম রাবিব, নেত্রকোনা জেলা প্রতিনিধি-ঃ নেত্রকোনার বারহাট্টা শহরের গোপালপুর বাজারে সড়কের উপরে বড় বড় ট্রাক দাঁড় করিয়ে মালামাল উঠা-নামা করানোর দায়ে মো. আলমগীর বেপারী নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের মেজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী। এ ঘটনায় এলাকার অন্যান্য ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ, সড়ক অবরোধ ও বিক্ষোভ-মিছিল করেছে। এ সময় এক শ্রেনীর তরুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরীর বিরুদ্ধে ব্যবসায়ীদের উপর হামলার অভিযোগ তুলে শ্লোগান দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বারহাট্টা শহরের গোপালপুর বাজারে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বারহাট্টা বাজারটি আঞ্চলিক মহাসড়কের ওপর। এখান দিয়ে প্রতিদিন শত শত বাস-ট্রাক যাতায়ত করে। তাই সড়কের ওপর ট্রাক রেখে মালামাল উঠা-নামা করার কারণে প্রতিনিয়ত দীর্ঘ জ্যামের সৃষ্টি হয়। এতে জ্যামে পড়ে ভোগান্তি পোহায় যাতায়তকারী সাধারণ মানুষ। যানজটের প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। এরমধ্যে ফেসবুকে যানজটের ভিডিও শেয়ার করে অনেকে এসবের প্রতিকার চেয়েছেন। জনদাবির প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)। কিন্তু ব্যবসায়ীদের এমন আচরণ ভোগান্তি আরও বাড়াবে।

ব্যবসায়ী মোঃ আলমগীর বেপারী বলেন, বিনাদোষে আমাকে জরিমানা করা হয়েছে। আমি পণ্যপরিবহনের ব্যবসা করি। পূর্ববর্তী উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোর্শেদের সময়কালে স্থানীয় চেয়ারম্যান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা করে গোপালপুরবাজার এলাকায় ট্রাকে দুপুর বারটা পর্যন্ত মালামাল উঠানো-নামানোর সিদ্ধান্ত হয়েছিল। এই সিদ্ধান্তের আলোকে সোনালী ব্যাংক এলাকায় সড়কের এক পাশে আমার ট্রাকটি দাঁড় করিয়ে মালামাল নামানো হচ্ছিল। এ সময় সড়কে যান চলাচলে কোন সমস্যা হয় নাই। মালামাল নামানোর জন্য আমি এসিল্যান্ড ম্যাডামের কাছে একটু সময় চাই। তাকে বলি এসব মালামাল ব্যবসায়ীদের। তিনি আমার কথা না শুনে আমাকে শাস্তি দিলেন। আমি ট্রাক সরিয়ে নিয়ে যাই। খবর পেয়ে এলাকার ব্যবসায়ীরা একত্রিত হয়ে কর্মসূচি পালন করে। এ ব্যাপারে আমার কোন ভূমিকা নেই।

সহকারী কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী বলেন, বারহাট্টার প্রধান সড়ক সবসময় খুবই ব্যস্ত থাকে। বর্তমান বাস্তবতার তুলনায় সড়কটি খুবই অপ্রশস্থ। এক শ্রেণির ব্যবসায়ী এই সড়কের উপরে বড় বড় ট্রাক দাঁড় করিয়ে মালামাল উঠা-নামা করে। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ হতে বার বার ওইসব ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। তারা কারো কথা শুনে না।

আজ (বৃহস্পতিবার) সকাল দশটার দিকে বাজার মনিটরিংয়ের উদ্দেশ্যে গোপালপুরবাজার এলাকায় গিয়ে দেখা যায় যে, মোঃ আলমগীর বেপারী নামে একজন ব্যবসায়ীর ট্রাক সড়কের উপর দাঁড় করিয়ে মালামাল নামানো হচ্ছে। এতে যান চলাচলে সমস্যা দেখা দেয় এবং জটের সৃষ্টি হয়। তখন মো. আলমগীর বেপারীকে ট্রাকটি অন্যত্র সরিয়ে নিতে বলা হয়। কথা না মানায় তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বারহাট্টা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ এনামুল হক বলেন, খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। ব্যবসায়ীদের বুঝিয়ে তাদের কর্মসূচি বন্ধ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নেত্রকোনার বারহাট্টায় গোপালপুর বাজারে সড়কের উপরে মালামাল উঠা-নামা করানোর দায়ে ব্যবসায়ী মোঃ আলমগীর বেপারীকে জরিমানা

প্রকাশিত হয়েছে: ০৪:৪৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২