এখন ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ গ্যাস,তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।আজ ১ মার্চ মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে সম্মিলিত সামাজিক আন্দোলন ঝিনাইদহ জেলা শাখা।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এসময় সম্মিলিত সামাজিক আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মনিকা আলম,সাধারণ সম্পাদক আতিয়ার রহমান,সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন সেতুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা,নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।একই সাথে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সাম্প্রদায়িকতা,জঙ্গীবাদ,দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

ঝিনাইদহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত হয়েছে: ১১:০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২