এখন ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িয়ে পাওয়া বোমার আঘাতে ২ শিশু আহত

মোঃ সোহাগ হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি -ঃ যশোরের শার্শার পাঁচ কায়বা গ্রামে বোমা বিস্ফোরণে শিহাব হাসান (৭) ও হাবিবুর রহমান (৮) নামের দুই শিশু মারাত্মক ভাবে আহত হয়েছে। বোমার আঘাতে হাবিবুরের একটি পা ঝলসে গেছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত শিহাব হাসান শার্শার পাঁচ কায়বা গ্রামের সুমন হোসেনের ছেলে ও হাবিবুর রহমান একই গ্রামের হাসান আলীর ছেলে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই ফিরোজ আমেদ জানান, রবিবার দুপুরে শিহাব ও হাবিবুর বাড়ির পাশে ওলিয়ার রহমানের আমবাগানে খেলতে গিয়ে একটি বাজার করা প্যাকেট পায়। প্যাকেটের ভিতর লাল টেপ পেচানো কৌটো দেখে সেটি তারা খোলার চেষ্টা করে। এসময় বিকট শব্দে সেটি ফেটে যায়। এতে হাবিবুর মারাত্মক ভাবে আহত হয় এবং শিহাব হাতে ও মুখে সামান্য আঘাত প্রাপ্ত হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় একটি বোমা রাখার প্যাকেট উদ্ধার করেছেন। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি মামুন খাঁন জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কুড়িয়ে পাওয়া বোমার আঘাতে ২ শিশু আহত

প্রকাশিত হয়েছে: ০৫:২৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২