এখন ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ কালীগঞ্জে ২ জনকে মাদক সেবীর মোবাইল কোর্টে জেল ও জরিমানা

  • ক্রাইম লেটার ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০৬:২৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • ৬৭৪ পড়া হয়েছে

মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহের কালীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র কালীবাড়ি এলাকায় আজ আনুমানিক বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাকারিয়া মাসুদ ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ  দুই মাদকসেবীকে আটক করে। আটককৃত দুই মাদকসেবী হলো কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামের মৃত ইসহাক আলী বিশ্বাসের ছেলে আসলাম হোসেন (৪০) কলেজপাড়া গ্রামের  আনসার আলীর ছেলে হাবিবুর রহমান হাবিব (৪২)।খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব। নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোবাইল কোর্ট পরিচালনার করে দুই মাদকসেবীকে ১মাসের জেল ও ১ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ জানান, কালীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) মতলেবুর রহমান স্যার মাদক ব্যবসা ও সেবনের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণপূর্বক অভিযান পরিচালনার নির্দেশ দেন। সেঅনুযায়ী আমি সঙ্গীয় ফোর্সসহ  অভিযান পরিচালনা করে দুই মাদকসেবীকে আটক করি।এদের মধ্যে আসলাম হোসেন মোবারকগঞ্জ সুগার মিলে চাকরি করে। সে শুধু ইয়াবা  সেবনই করে না,বরং তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগও রয়েছে। মাদক সেবক বা ব্যাবসায়ী যেই হোক তাদেরকে আইনের আওতায় আনার জন্য  আমরা সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কালীগঞ্জ উপজেলাবাসীকে মাদকমুক্ত সমাজ উপহার দিতে আমাদের এই ধরনের  অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঝিনাইদহ কালীগঞ্জে ২ জনকে মাদক সেবীর মোবাইল কোর্টে জেল ও জরিমানা

প্রকাশিত হয়েছে: ০৬:২৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২