স্বপন চন্দ্র রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি -ঃ বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় দিনাজপুরে ভাষা শহীদের স্মরণ করা হয়েছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে দাগলাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে মানুষের ঢল নামে।

রাত ১২টা ০১ মিনিটে প্রথমে ২নং মন্মথপুর ইউপি আওয়ামী লীগ সভাপতি ওয়াদুদ আলী শাহ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এবং মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে মন্মথপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় সাংবাদিক স্বপন, কাজী আরিফুল ইসলাম, কাজী রুবেল আহমেদ, মোঃ সালাম, আক্তারুজ্জামান মতি, হাসান আলী সরদার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।













