জাহাঙ্গীর আলম (মুকুল), ডুমুরিয়া খুলনা প্রতিনিধি -ঃ ডুমুরিয়ায় মৎস্য খাদ্য লাইসেন্সিং সেবা সহজ করণের লক্ষে মৎস্য খাদ্য লাইসেন্স মেলা-২০২২ অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা
মৎস্য অধিদপ্তর, খুলনার তত্বাবধানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, ডুমুরিয়া,খুলনার আয়োজনে মৎস্য খাদ্য লাইসেন্সিং সেবা সহজ করণের লক্ষে মৎস্য খাদ্য লাইসেন্স মেলা-২০২২ “ওয়ান স্টপ সার্ভিস ” এর প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীখুলনা ৫ আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার,জয়দেব পাল।উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,ভাইস চেয়ারম্যান, গাজী আব্দুল হালিম, সিনিয়র মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক, মোঃ রুহুল্লা মামুন, ম্যানেজার, সোনালী ব্যাংক, ডুমুরিয়া, খুলনা।
মোঃওবায়দুল রহমান,অফিসার ইনচার্জ, ডুমুরিয়া, খুলনা।
সভাপতিত্বে মোঃ আবদুল ওয়াদুদ, উপজেলা নির্বাহী অফিসার, ডুমুরিয়া, খুলনা।আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তর, খুলনা ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের দপ্তর,ডুমুরিয়া, খুলনার সকল কর্মকর্তা ও কর্মচারীগণ, সাংবাদিক ও সুধীজন প্রমুখ…..
মেলায় ৫৪ টি লাইসেন্স প্রদান করা হয় এবং ৫৫,৫৪৫ টাকা রাজস্ব রাষ্ট্রীয় কোষাগারে প্রদান করা হয়।













