এখন ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের হারাগাছে ৯৯৭পিচ ইয়াবা সহ মুদি দোকানি গ্রেফতার

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার নিভৃত পল্লী গ্রামের সাইফুল ইসলাম (২৭) নামে এক মুদি দোকানদারকে ৯৯৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১২ ফেব্রুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে উপজেলার হারাগাছ পৌরসভা পাইকারি বাজার এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। সাইফুল উপজেলার হারাগাছ পৌরসভার পোদ্দার পাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

রংপুর র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাবের নায়েক সুবেদার শরিফ উজজামান জানান, বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে হারাগাছ পাইকারি বাজার এলাকায় একজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় র‌্যাবের একটি আভিযানিক দল পাইকারি বাজার এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের ৯৯৭ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩০২২ টাকা উদ্ধার করা হয়। পরে রাত ৮ টায় সাইফুল ইসলামকে হারাগাছ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটক সাইফুল গ্রামে মুদি দোকানের পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদক বেচা বিক্রি সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম জানান, শুক্রবার রাতে রংপুর র‌্যাব এর নায়েক সুবেদার শরিফ উজজামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাইফুল ইসলাম নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। শনিবার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুরের হারাগাছে ৯৯৭পিচ ইয়াবা সহ মুদি দোকানি গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০২:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২