এখন ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার মনোহরগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা

বিশেষ প্রতিনিধি -ঃ ৭ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মড়হ গ্ৰামে জমি দখল করে রাস্তা নির্মাণের সময় বাধা প্রদান করায় অযিউল্লাহ (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত অজিউল্লাহ মড়হ পশ্চিম পাড়ার মৃত আব্দুল মুনাফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মড়হ গ্রামের একটি সড়কের সম্প্রসারণ কাজ সম্প্রতি শুরু হয়। অজিউল্লাহর অভিযোগ সড়ক সম্প্রসারণের সময় ভূমি অধিগ্রহণ ছাড়া নিজের জমির ওপর রাস্তা করা হয়।

এ নিয়ে বিষয়টি মীমাংসার জন্য মড়হ পশ্চিম পাড়ায় লক্ষণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মহিন উদ্দিন চৌধুরী তার দলবল নিয়ে আসেন। এসময় অযিউল্লাহকে ডেকে নেন চেয়ারম্যান। চেয়ারম্যান তাকে জায়গাটি ছেড়ে দিতে বলেন। অযিউল্লাহ এতে রাজি না হওয়ায় চেয়ারম্যানের লোকজন তাকে বেদম মারধর করেন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এ বিষয়ে জানতে লক্ষণপুরের চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরীর সাথে বারবার চেষ্ঠা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল করিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কুমিল্লার মনোহরগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা

প্রকাশিত হয়েছে: ০৬:১০:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২