তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ দিনাজপুরের ফুলবাড়ির জলপাইতলী এলাকায় জমি নিয়ে বিরোধে হিন্দু সম্প্রদায়ের এক লোকের বাড়িতে তালাবদ্ধ থাকায় বাড়ির উঠানের গাছপালা কেটে ফেলে ও জমি দখলের অভিযোগ উঠেছে।
আজ শনিবার দিনাজপুরের আঞ্চলিক প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্থের পক্ষে দীপক চন্দ্র দাস (২৫) বলেন এই অভিযোগ করেন। এর আগে গত ২৬ শে জানুয়ারী প্রফুল্ল চন্দ্র দাস (৬০) ফুলবাড়ি থানায় অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে দীপক বলেন, পূর্ব বিরোধের জের ধরে ২৫ শে জানুয়ারী রাত আনুমানিক ১২ টার দিকে আফছার আলীর (৬০) এর নেতৃত্বে আমাদের বাড়িতে তালাবদ্ধ দেখে উঠানে লাগানো গাছপালা কেটে ফেলে চলে যায়।
তিনি আরও বলেন, তার বড় ভাই ওয়াজেদ আলীর (৬৫) কাছ থেকে আমরা ১০ শতক জমি ক্রয় করি। যেখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। প্রতিপক্ষের হামলায় প্রায় ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছে।
দখল করা জমি নিয়ে মামলা চলমান আছে বলে দাবি করেন দীপক চন্দ্র দাস (২৫)।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আফছার আলী (৬০) বলেন, ওই জমি আমাদের পৈতৃক সুত্রে এবং জমির মালিকানা আমাদের।
তবে তিনি হামলার বিষয়টি অস্বীকার করেন।
এ বিষয়ে ফুলবাড়ি থানার তদন্ত ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। বিষটি পুলিশ তদন্ত করে দেখছে।













