এখন ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ মহেশপুরের ভারতীয় সীমান্ত থেকে এক বাংলাদেশীর লাশ উদ্ধার

মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহের মহেশপুরের লেবুতলা সীমান্তের ওপারে ভারতের কাশিপুরে এক বাংলাদেশীর লাশ পাওয়া গেছে। মৃত বাংলাদেশীর নাম প্রদিপ কংশ বণিক (৪৮)। মঙ্গলবার সকালে ভারতের কাশিপুরের রাস্তায় প্রদিপ কংশ বণিকের মৃতদেহটি পড়ে ছিলো।

এলাকাবাসী জানান, ভারতের পশ্চিবঙ্গের ২৪ পরগনা জেলার বাগদা থানার কাশিপুর গ্রামের সীমান্ত এলাকায় এক বাংলাদেশীর মরদেহ উদ্ধার করেছে বাগদা থানা পুলিশ। পাসপোর্টধারী ব্যাক্তির নাম প্রদীপ কংশ বনিক । মৃতদেহের পাশে ৪টি মোবাইল ফোন,র‌্যাংক্স মটরস্ লিঃ এর একটি ভিজিটিং কার্ড পড়ে ছিল।

যোগাযোগ করলে লিটন নামে এক কর্মকর্তা জানান,প্রদীপ কংস বণিক তাদের হেড অফিসের ম্যানেজার।

অফিস থেকে খবর পেয়ে এবি ব্যাংকে কর্মরত সুবীর কংস বনিক ফোনে জানান,মৃত প্রদীপ তার বড় ভাই। তিনি র‌্যাংক্স মটরস্ লিঃ এর ম্যানেজার। তাদের গ্রামের বাড়ী বরিশাল জেলায়। তিনি গত ২৩ জানুয়ারী অফিসের কাজে যশোর যান। তার পাসপোর্টে বিজিন্যাস ভিসা লাগানো আছে। তিনি কি কারনে ভারতে গেছেন তা তিনি জানেন না বলে জানান মৃত প্রদীপ কংস বণিনের ভাই সুবীর কংস বনিক।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মহেশপুরের লেবুতলা সীমান্তের ওপারে ভারতে এক ব্যাক্তি মৃত দেহ পাওয়া গেছে বলে সকালে সুনেছি। পরে আর কিছুই জানতে পারেনি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়,মৃত প্রদীপের নিকট যে পাসপোর্ট ছিল তাহা ভারতীয়। ফলে তার লাশ ভারতীয় পুলিশ ও বিএসএফ নিজেদের নাগরিক দাবী করে নিয়ে গেছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঝিনাইদহ মহেশপুরের ভারতীয় সীমান্ত থেকে এক বাংলাদেশীর লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৪:৪৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২