এখন ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বিএনপির ছয় নেতাকর্মীর জেল

মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্দোলনে সহিংসতার ঘটনায় ২০১৩ সালে ডাচ বাংলা ব্যাংক ভাংচুর মামলায় ১৭ জন আসামীর মধ্যে ১১ জনকে খালাস দিয়ে, দলটির ছয়জন নেতা-কর্মীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত । বৃহস্পতিবার (২০ জানুয়ারী) এই রায় ঘোষণা করেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মতিউর রহমান।
দন্ডপ্রাপ্ত নেতাকর্মীরা পঞ্চগড় জেলা ছাত্রদল, যুবদল, ও সেচ্ছাসেবক দলের হাসানুজ্জামান পলাশ, হারুনর রশীদ হারুন, হায়াতুন আলম, সাবুল হোসেন, আবু সালেক ডাবলু ও বাবু (তুর্কী)।
আসামী পক্ষের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক, এডভোকেট আদম সুফি জানান, আমরা ন্যায় বিচার পাইনি। মামলার নকল কপির জন্য আবেদন করেছি। নকল কপি পেলে উচ্চ আদালতে আপিল করা হবে।
অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আদালতের পাবলিক প্রসিকিউটর এরশাদ হোসেন সরকার বলেন, আসামীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত ছয় জন আসামীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে বিএনপির ছয় নেতাকর্মীর জেল

প্রকাশিত হয়েছে: ০৩:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২