আফজাল হোসেন রুমেল বড়লেখা, মৌলভীবাজার -ঃ মৌলভীবাজারের বড়লেখার হরিনগর প্রবাসী ফোরামের (এইচপিএফ) ডিরেক্টর মোহাম্মদ আবু সাইদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অর্থনীতিতে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে গমণ উপলক্ষে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। গতকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে হরিনগর প্রবাসী ফোরাম এই সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সংবর্ধনা সভায় ফোরামের কার্যকরী কমিটির সহসভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সহঃক্রিড়া সম্পাদক ফরহাদ হোসেন, সদস্য আব্দুল হক, ওয়াহিদুর রহমান, সামিউর রহমান সানি, ইমন আহমদ, সহযোগী টিমের প্রধান ডিরেক্টর নোমান আহমদ, রায়হান আহমদ, আব্দুল বাসিত ও হাফেজ জামাল উদ্দিন, প্রধান মডারেটর তানভীর আহমদ, মডারেটর তানভীর হোসেন ও জুবের আহমদ নাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা হরিনগর প্রবাসী ফোরামের (এইচপিএফ) ডিরেক্টর মোহাম্মদ আবু সাইদের বিদেশে শিক্ষা জীবনে সফলতা কামনার পাশাপাশি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
সভা শেষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে সংবর্ধিত অতিথি মোহাম্মদ আবু সাইদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।













