এখন ০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি

রেজাউল করিম, পঞ্চগড় জেলা সংবাদদাতা -ঃ পঞ্চগড় সদর উপজেলার হেলিপোর্ট বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত মসজিদের সামনে থেকে মঙ্গলবার (১৮ জানুয়ারী ) দুপুরের (জোহর) নামাজের সময় একটি মোটরসাইকেল চুরি হয়েছে। মোটরসাইকেলটি একই উপজেলার শিতাগ্রাম এলাকার মৃত জরিপ উদ্দিনের ছেলে আবুল হাশেমের।

আবুল হাশেম জানান, প্রতি দিনের ন্যায় আজ মঙ্গলবার হেলিপোর্ট এলাকার জামে মসজিদের সামনে আমা ব্যবহৃত হিরো ডিলাক্স (কিক) ১০০ সিসি লাল রংঙের মোটরসাইকেলটি লক করে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের ভিতরে প্রবেশ করি। নামাজ শেষে বাইরে বের হয়ে দেখি রেখে যাওয়া স্থানে আমার মোটরসাইকেলটি নাই। তাৎক্ষণিক খোঁজাখুঁজির পরও মোটরসাইকেলটির কোনো সন্ধান পাওয়া যায়নি। মৌখিকভাবে থানায় অবগত করেছি।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা জানান, মোটরসাইকেল চুরির একটি মৌখিক অভিযোগ পেয়েছি।
চোরকে ধরতে ও চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশ কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

পঞ্চগড়ে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি

প্রকাশিত হয়েছে: ০২:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২