এখন ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাকা অনেক ভোট পেয়েছেন তাকে অভিনন্দন – আইভী

বিশেষ প্রতিনিধি -ঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘এ জয় শেখ হাসিনার, আইভীর ও নারায়ণগঞ্জবাসীর। আমার এ জয়ে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারও খুশি হবেন। কাকা (তৈমূর আলম খন্দকার) অনেক ভোট পেয়েছেন তাকে অভিনন্দন জানাতে চাচ্ছি। আপনার মেয়ে জিতেছে। মেয়ে তো জিতবেই, বাবারা সব সময় মেয়েদের জিতিয়ে দেয়। তিনি যেহেতু আমার চাচা তিনিও খুশি হয়েছে যে চুনকার মেয়ে জিতেছে, উনারই মেয়ে জিতেছে। তার যে পরিকল্পনা আছে আশা করি সেগুলো বাস্তবায়নে তিনি আমাকে সহায়তা করবেন। আমি বলব এখানে মানুষের অবদান সবচেয়ে বেশি। এখানে নৌকা আর আইভী এক।
রোববার (১৬ জানুয়ারি) রাতে বিজয়ী হবার পর সাংবাদিকদের সাথে মতবিনিময়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আইভী এ শহরেই থাকতে চায়। জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের পাশে থাকতে চায়। জীবনের শেষ দিনটি পর্যন্ত মানুষের জন্য কাজ করতে চাই। এই নারায়ণগঞ্জ মানুষের জন্য নারায়ণগঞ্জবাসীর জন্য। তারা যেমন আমার বিপদে পাশে দাঁড়িয়েছে আমিও তাদের পাশে থাকতে চাই। কোন ভয় ও শংকা কাজ করেনি। আমার কনফিডেন্স দেখে অনেকে মনে করেছিলেন আমি ওভার কনফিডেন্স। কনফিডেন্সে না থাকলে নেতাকর্মীরা মন মরা হয়ে যায়। আমি ছোট বেলা থেকেই দেখে আসছি। আব্বাও এ শহরে কাজ করেছে। আমি জানতাম তারা আমাকে বিমুখ করবে না। ভোট স্লো হয়েছে, হয়ত আরও ভোট পড়লে ব্যবধানটা আরও বড় হত।
তিনি আরো বলেন, আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিতে চাই। তারা এত বেশি সক্রিয় ছিলেন যার ফলে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি আপনাদের কাছে ঋণী। আমার জন্য দোয়া করবেন। যে প্রত্যাশা নিয়ে মানুষ ভোট দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী নৌকা দিয়েছে সেটা যেন পূরণ করতে পারি।
আইভী বলেন, উনি (তৈমূর) যে ইশতেহার দিয়েছে তা ফলো করার চেষ্টা করবো। আমি উনার সাথে কথা বলবো আগেও কথা হত। আমি অবশ্যই কাকার বাসায় মিষ্টি নিয়ে যাবো।
শামীম ওসমানকে ইঙ্গিত করে আইভী বলেন, যাদের কথা বললেন সবাইকে নিয়ে তো কাজ করা সম্ভব না। যে কাজগুলো বাকি সেগুলো করবো। আমি শহরের মানুষদের নিয়েই এগিয়ে যাবো। আমি কখনও দলমত দেখিনি। কে ভোট দিল কে দিলনা তাও আমি কখনও দেখিনি।
নাসিক নির্বাচনে নৌকা প্রতীকে আইভী পেয়েছেন এক লাখ ৬১ হাজার ২৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার হাতি প্রতীকে ৯২ হাজার ১৭১ ভোট পেয়েছেন। আইভী ও তৈমুরের ভোটের ব্যবধান ৬৯ হাজার ১০২।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কাকা অনেক ভোট পেয়েছেন তাকে অভিনন্দন – আইভী

প্রকাশিত হয়েছে: ০২:০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২