এখন ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

রেজাউল করিম, পঞ্চগড় -ঃপঞ্চগড় সদর উপজেলার ১০ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এবং সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

রোববার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চেয়ারম্যানদেরকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক জহুরুল ইসলাম। আর সদস্যদের শপথ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শপথ নেন- অমরখানা ইউনিয়নের চেয়ারম্যান নূরুজ্জামান নূরু, হাফিজাবাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইসমাইল হোসেন, পঞ্চগড় সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আল ইমরান খান, কামাতকাজলদিঘী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তোফায়েল প্রধান, চাকলাহাট ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান চেয়ারম্যান রবিউল ইসলাম, সাতমেড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম, ধাক্কামারা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল, মাগুরা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় এবং গরিনাবাড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু।
পরে সংরক্ষিত নারী ও সাধারণ ওয়ার্ডের সদস্যদের শপথ পাঠ করানো হয়। ১০ ইউনিয়নের ৩০ জন সংরক্ষিত নারী ও ৯০ জন সাধারণ সদস্য শপথ নেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিঞা প্রমূখ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

প্রকাশিত হয়েছে: ০৫:৩৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২