এখন ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে শিল্পধারা’র ১৯ বছর পদার্পণ উৎসব পালিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ শিল্পধারা’র ১৯ বছর পদার্পণে ২জানুয়ারি,২০২২,রবিবার আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্টেশন রোড পীরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিগত বছরগুলোর ন্যায় এবারও উৎসব পালিত হয়।

শিল্পধারা’র ১৯বছর পদার্পণ উপলক্ষে বর্ণিল সাজে সেজেছিল শিল্পধারা শিশু-কিশোর সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনটি।

শিল্পধারা’র প্রতিষ্ঠাতা ও পরিচালক বলেন,শিল্পধারা সংগঠনটি শিক্ষা, পরিবেশ ও সাংস্কৃতিক অবকাঠামোর উন্নয়নে এবং শিশু- কিশোরদের মানসিক প্রতিভার বিকাশে সূচনালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে।স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে শিল্পধারা সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে জড়িত। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও দোয়া অনুষ্ঠিত হয়। সম্মানিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। শিল্পধারা’র উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়।

উক্ত অনুষ্ঠানে পথশিশু থেকে শুরু করে সংগঠনের সাথে সংশ্লিষ্ট ও স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ,
ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শিল্পধারা’র ১৮বছর পদার্পণ ২০২১ উপলক্ষে সারা দেশব্যাপী অনলাইনের মাধ্যমে সংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পরবর্তীতে শিল্পধারা’র ভালোবাসার কেক ও খাবার মাদ্রাসার এতিমদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ প্রান্তে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুরে শিল্পধারা’র ১৯ বছর পদার্পণ উৎসব পালিত

প্রকাশিত হয়েছে: ১২:৩১:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২