মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৭টি ইউনিয়নের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবনির্বাচিত সাতজন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এবং ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা।
অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান বাংলাবান্ধা ইউনিয়নের কুদরত-ই খুদা মিলন, তিরনইহাট ইউনিয়নের মো. আলমগীর হোসাইন, তেঁতুলিয়া ইউনিয়নের মাসুদ করিম সিদ্দিকী, শালবাহান ইউনিয়নের মো. আশরাফুল ইসলাম, বুড়াবুড়ি ইউনিয়নের মো. তারেক হোসেন, ভজনপুর ইউনিয়নের মো. মসলিম উদ্দীন ও দেবনগড় ইউনিয়নের মো. সোলেমান আলী।
এছাড়াও সাতটি ইউনিয়নে ৬৩ জন সাধারণ সদস্য ও ২১ জন মহিলা সদস্য শপথ বাক্য পাঠ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান, জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর, এনএসআইয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসাইন মনিরসহ অনেকে।













