বিশেষ প্রতিনিধি -ঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আসন্ন সিটি নির্বাচন উপলক্ষে নাসিক ০৭ নং ওয়ার্ডের টিফিন ক্যারিয়ার মার্কা কাউন্সিলর পদপ্রার্থী সবুজ শেখের নির্বাচনে, উঠান বৈঠকের আয়োজন করেন বৃহত্তর বরিশাল বিভাগ সমবায় সমিতি।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাবুল খান মাইজভান্ডারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর পদপ্রার্থী সবুজ শেখ এর সহধর্মীনি জানাবা জাকিয়া সুলতানা।

নাসির ০৭ নং ওয়ার্ডের শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক এস এম নয়নের সঞ্চালনায় বৈঠকের সৎ, নির্ভীক, তারুণ্যের অহংকার ও সাধারণ মানুষের পরীক্ষিত বন্ধু সবুজ শেখের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন বক্তারা।

এই সময় সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফজল শেখ, ইসহাক মুন্সি, মজিবর, জামান শিকদার, আক্তার খান, হাসান, মোঃ সারওয়ার, বশির, জসীমউদ্দীন, ওয়াসিম, মনির নাসির হাসান, রাসেল, মিজান, মেহেদী, নাফিজ ও মিজান প্রমুখ।
















