এখন ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ লাশ নিয়ে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার কাষ্টসাগরা গ্রামে আরিফা খাতুন সোমা (২৪)নামে এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর লাশ নিয়ে ঝিনাইদহ কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্বজন ও গ্রামবাসী।

আজ শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। মরদেহ ঝিনাইদহ  কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় গ্রামবাসী বিচারের দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করে।

মানববন্ধনে বক্তারা দাবি তোলেন, অচিরেই গৃহবধূ আরিফা খাতুন সোমা হত্যার সাথে জড়িতদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও তার স্বামী ফরিদুল ইসলাম যেন দেশের বাইরে  পালাতে না পারে সেই দাবি করেন।

ঝিনাইদহের কাষ্টসাগরা গ্রামে বৃহস্পতিবার রাতে গৃহবধূ আরিফা খাতুন সোমাকে শারীরিক নির্যাতন করার অভিযোগ করা হয়। শুক্রবার সকালে তার মৃত্যু হয়। নিহত আরিফা খাতুন সোমা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের নুর ইসলামের মেয়ে।

এই ঘটনার পর থেকে ফরিদুল ইসলামসহ তার পরিবারের সদস্যরা পলাতক আছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঝিনাইদহে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ লাশ নিয়ে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত হয়েছে: ০২:৪০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১