এখন ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামী-সন্তানকে জিম্মি করে নারী পর্যটকের সর্বনাশ করলেন ৩ যুবক

বিশেষ প্রতিনিধি -ঃ রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থেকে কক্সবাজার বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক নারী। তিনি জানান, স্বামী-সন্তানকে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন তিন যুবক। খবর পেয়ে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের হোটেলের একটি কক্ষ থেকে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে উদ্ধার করে র‌্যাব-১৫।

ধর্ষণের শিকার গৃহবধু জানান, স্বামী-সন্তানকে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। পরে কক্সবাজার হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের রিসোর্ট থেকে তাদের উদ্ধার করে র‍্যাব।

জানা গেছে, বুধবার সকালে ঢাকার যাত্রাবাড়ী থেকে স্বামী-সন্তানসহ কক্সবাজার বেড়াতে এসে শহরের হলিডে মোড়ের একটি হোটেলে ওঠেন। বিকেলে যান সৈকতের লাবনী পয়েন্টে। সেখানে অপরিচিত এক যুবকের সঙ্গে তার স্বামীর ধাক্কা লাগে।

এ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যার পর পর্যটন গলফ মাঠের সামনে থেকে ওই নারীর ৮ মাসের সন্তান ও স্বামীকে সিএনজি অটোরিকশায় করে কয়েকজন তুলে নিয়ে যায়। এ সময় আরেকটি সিএনজি অটোরিকশায় তাকে তুলে নেয় তিন যুবক।

পর্যটন গলফ মাঠের পেছনে একটি ঝুপড়ি চায়ের দোকানের পেছনে নিয়ে তাকে ধর্ষণ করে তারা। এরপর তাকে জিয়া গেস্ট ইন নামে একটি হোটেলে নিয়ে আরেক দফা ধর্ষণ করা হয়। ঘটনা কাউকে জানালে সন্তান ও স্বামীকে হত্যা করা হবে জানিয়ে রুম বাইরে থেকে বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে ধর্ষকরা।

পরে ওই নারী জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ কল করেন। পুলিশ তাকে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেয়। পরে র‍্যাব এসে তাকে উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, আসামিদের চিহ্নিত করা গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

স্বামী-সন্তানকে জিম্মি করে নারী পর্যটকের সর্বনাশ করলেন ৩ যুবক

প্রকাশিত হয়েছে: ০৫:০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১