এখন ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ কোটচাঁদপুর কপোতাক্ষ নদ থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার

মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে রিয়াদ খাঁন (২১) নামে এক শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে কপোতক্ষ নদ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত শিক্ষার্থী উপজেলার বাগডাঙ্গা গ্রামের সলেমান খাঁনের ছেলে ও বলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।জানাযায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নে সাইনবোর্ড নামকস্থানে তাদের একটি নিজস্ব রাইচ মিল রয়েছে।
প্রতিদিনের ন্যায় অবসর সময়ে মিলে বসে ও মিল বন্ধ করে রাত ৮টার মধ্যে বাড়ি চলে আসে রিয়াদ। কিন্তু মঙ্গলবার রাতে সে বাড়িতে ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে।
একপর্যায়ে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এলাকাবাসী কপোতক্ষ নদে একটি লাশ ভাসতে দেখে।ডান হাতের কব্জি বিছিন্ন ও গলাকাটা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। এরপর পরিবারের সদস্যরা এসে তার লাশ শনাক্ত করে।
বিষয়টি নিশ্চিত করে কোটচাঁদপুর সার্কেল অফিসার মোহাইমিনুল ইসলাম জানান,কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে,বিষয়টি এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে তদন্ত চলছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঝিনাইদহ কোটচাঁদপুর কপোতাক্ষ নদ থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০২:১৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১