এখন ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে যুবকের মরদেহ উদ্ধার

রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ে লতিফুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ ডিসেম্বর) জেলার বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের বোয়ালমারী এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত লতিফুল ময়দানদিঘী জুটমিল মাগুড়াপাড়া এলাকার মৃত খামির উদ্দীনের ছেলে। পেশায় সে একজন অটোচালক।

স্থানীয় ও পুলিশ জানায়, সকালে বোয়ালমারী এলাকায় ক্ষেত বাড়িতে কাজ করতে যায় স্থানীয় কয়েকজন কৃষক। পরে বাদাম ক্ষেতে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত মৃত্যুর কারণ জানা যাবে। মৃতদেহের পরিবারের পক্ষ হতে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৪:৩৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১