এখন ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুখে- দুঃখে সকলের পাশে থাকার অঙ্গীকার করে নির্বাচনী মনোনয়ন ফরম জমা দিলেন কাউন্সিলর খোকন

ইমরান হোসেন খাঁন -ঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচন উপলক্ষে নাসিক-১০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসাবে নির্বাচনী মনোনয়ন ফরম জমা দিলেন মহানগর আওয়ামীলীগ সহ-প্রচার সম্পাদক ও নাসিক-১০ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন। ১৩ ডিসেম্বর দুপুরে হাজী ইফতেখার আলম খোকন এলাকার মুরুব্বি, যুবসমাজ ও কর্মীদের নিয়ে জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন।

নাসিক-১০ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর খোকন বলেন- আমি আপনাদের সন্তান, এই ওয়ার্ডের ছেলে। আপনাদের সন্তান হিসেবে, এই ওয়ার্ডের ছেলে হিসেবে আমার প্রতি আপনাদের সকলের যেমন দাবি আছে, তেমনি আপনাদের সকলের প্রতিও আমার দাবি আছে। আসন্ন সিটি নির্বাচনে আমি আবারো আপনাদের সকলের দোয়া চাই, সহযোগিতা চাই। সুখে- দুখে আপনাদের সকলের পাশে থাকতে চাই, সকলকে আমার পাশে চাই। এলাকার সন্তান হিসাবে আমার যে দায়বদ্ধতা আছে তা যেন আল্লাহ আমাকে সঠিক ভাবে পালন করার তৌফিক দেন, আমার জন্য সকলে সেই দোয়াই করবেন। সকলের সুস্থ্যতা কামনা করি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সুখে- দুঃখে সকলের পাশে থাকার অঙ্গীকার করে নির্বাচনী মনোনয়ন ফরম জমা দিলেন কাউন্সিলর খোকন

প্রকাশিত হয়েছে: ০৪:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১