এখন ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লা ৭ নং ওয়ার্ড ইউপি নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা চায় আওলাদ হোসেন

কাউসার আহাম্মেদ শাওন-ঃ সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিন পর হচ্ছে ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচন। আগামী ২৬ ডিসেম্বর এই নির্বাচনকে কেন্দ্র করে ফতুল্লা ইউনিয়ন বাসীর মাঝে ভোটের আমেজ বিরাজ করছে। ইউনিয়নের সর্বত্রই এখন ভোটের আলোচনা। প্রার্থীদের প্রতীক নিয়ে চায়ের কাপে ঝড় পাড়া-মহল্লার দোকানগুলোতে, হাটে-ঘাটে, মাঠে। ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার নির্বাচনে প্রার্থী হয়েছেন সৎ, যোগ্য, গরিবের বন্ধু সকলের প্রিয় ব্যক্তিত্ব তরুণ সমাজসেবক আওলাদ হোসেন। তার নির্বাচনী প্রতীক ফুটবল।

প্রবাসী মোঃ আওলাদ হোসেন এলাকার মানুষের টানে, এলাকার উন্নয়নে প্রয়োজনে সুদূর প্রবাস থেকে ছুটে এসেছেন, করছেন নির্বাচন। গত ৭ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে ফতুল্লায ইউপি প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়। আওলাদ হোসেনের নির্বাচনী প্রতীক ফুটবল। এলাকার গণ্যমান্য যুবকদের নিয়ে এক আনন্দঘন পরিবেশে মিছিল করে তার নির্বাচনী প্রতীক ফুটবল নিয়ে আসেন।

প্রতিনিধির সাথে আলাপকালে মোঃ আওলাদ হোসেন বলেন- আমাদের এই ফতুল্লা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডটি দীর্ঘদিন যাবৎ অবহেলার শিকার। এখানকার সামাজিক ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। মাদক সন্ত্রাস ইভটিজিং এলাকায় জলাবদ্ধতা নিরসন অবকাঠামো উন্নয়ন সবই সম্ভব, কেবল মাত্র একটি সঠিক নেতৃত্বের মাধ্যমে। আর তাই এই এলাকার একজন ছেলে হিসেবে নিজের দায়বদ্ধতা থেকে আমার নির্বাচনে অংশ নেয়া। আমি আমার ওয়ার্ড বাসীর কাছে সহযোগিতা চাই। সবাইকে নিয়ে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ফতুল্লা ৭ নং ওয়ার্ড ইউপি নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা চায় আওলাদ হোসেন

প্রকাশিত হয়েছে: ০৭:৫৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১