এখন ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের চকরিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

এ,কে,এম বেলাল উদ্দীন, চকরিয়া ( কক্সবাজার) প্রতিনিধি -ঃ কক্সবাজার চকরিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছেন।
উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে। কক্সবাজার র‌্যাব ১৫-এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।তবে নিহতদের নাম ও ঠিকানা জানা যায়নি।
মেজর শেখ ইউসুফ আহমেদ বলেন, একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে-এমন খবর পেয়ে র‌্যাব সোমবার ভোরে পূর্ব বড় ভেওলায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি চালায়। গোলাগুলি শেষে আমরা সেখান থেকে দুজনকে আটক করি এবং দুজনকে পড়ে থাকতে দেখি। তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
র‌্যাবের এর কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় অস্ত্র, ছয়টি গুলি ও চারটি কার্তুজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে র‌্যাব কর্তৃক আটক দুই সন্ত্রাসী এবং নিহত দুইজনের সঠিক পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তে উভয় বাহিনী কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কক্সবাজারের চকরিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

প্রকাশিত হয়েছে: ০৪:০০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১