এখন ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীন যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মিলাদ, দোয়া ও কেক কাটার আয়োজন।

বিশেষ প্রতিনিধি -ঃ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কার প্রাপ্ত সংগঠন স্বাধীন যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১৮ ই নভেম্বর (বৃহস্পতিবার) সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক মিলাদ, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সহ-প্রচার সম্পাদক ও নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কাজী আমির, সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল কাদির মোল্লা।

যুব সমাজের অবক্ষয় রোধ ও নানাবিধ সামাজিক কল্যাণমূলক কাজের ব্রত নিয়ে ২০১৮ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম নাদিম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা প্রতিষ্ঠার শুরু থেকেই মাদক, সন্ত্রাস, ইভটিজিং রোধ, এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, খেলার মাঠ রক্ষা আন্দোলন, করোনাকালীন সময়ে নানাবিধ সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর সহ নানা রকম সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল আমিনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক নূরে আলম রবিন ও সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

স্বাধীন যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মিলাদ, দোয়া ও কেক কাটার আয়োজন।

প্রকাশিত হয়েছে: ০৬:৪২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১