এখন ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাই চলচ্চিত্রের কমেডি অভিনেতা চিকন আলীকে আটক

ডেক্স রিপোর্ট -ঃ ঢাকাই চলচ্চিত্রের কমেডি অভিনেতা শামীনুরর রহমান ওরফে চিকন আলীকে আটক করেছে গোয়েন্দা পুলিশের (দিবি) সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম আটক করেছে বলে পরিবারের দাবি। চিকন আলীর স্ত্রী খুশি গনমাধ্যমের কাছে দাবি করে বলেন, মঙ্গলবার রাত প্রায় ১১ টার দিকে রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য বাসা থেকে নিয়ে যায়।

বুধবার সন্ধ্যায় চিকন আলীর সন্ধানের জন্য রাজধানীর এফডিসিতে শিল্পী সমিতির দ্বারস্থ হন তিনি। খুশি গণমাধ্যমকে বলেন, গতকাল রাতে ডিবির একটি দল আমার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। বুধবার ভোর থেকে মিন্টু রোডের ডিবি অফিসে বসে থাকি। কাল যে দল আমার স্বামীকে ধরে নিয়ে আসে, তাদের মধ্য হতে একজনকে দেখা গেলে তাকে জিজ্ঞেস করতেই, তিনি পরে কথা বলবেন বলে চলে যান। খুশির দাবি, সারাদিন অপেক্ষা করেও স্বামীর খোঁজ তিনি পাননি। বাধ্য হয়ে এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে এসেছেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি মিডিয়া) মোঃ ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আমরা অবগত নই। আপনাকে ডিবির সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে হবে।
উল্লেখ্য, ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এনায়েত করিম প্রযোজিত এম বি মানিকের ‘রঙিন চশমা’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। তাঁর উল্লেখযোগ্য অভিনয় করা চলচ্চিত্র হলো- মনে প্রাণে আছ তুমি, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, লাভ ম্যারেজ, শুটার, বসগিরি,বেপরোয়া।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঢাকাই চলচ্চিত্রের কমেডি অভিনেতা চিকন আলীকে আটক

প্রকাশিত হয়েছে: ০২:২৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১