মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি -ঃ তৃতীয় ধাপের নির্বাচনে নড়াইলের কালিয়ার ১২ টি ইউনিয়নে ১২ জন আওয়ামী লীগ মনোনীত, আওয়ামীলীগের বিদ্রোহী -২৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৭ জনসহ মোট ৪৫ জন চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১১৯ ও সাধারণ সদস্য পদে ২৯৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উৎসব মুখোর পরিবেশের মধ্য দিয়ে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। কালিয়া উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায় যে, তৃতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার যে সকল সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন তারা হলেন, চাচুড়ী ইউনিয়নে আওয়ামী লীগের সিরাজুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হায়দার আলী, তৌরুত মোল্যা, মেলজার হোসেন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের আলী হুসাইন।
বাঐসোনা ইউনিয়নে আওয়ামী লীগের শাহ মো.ফোরকান মোল্যা ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এস এম চুন্নু শেখ। কলাবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের তালুকদার রাযিউল হাসান, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো.মাহামুদুল হাসান কায়েস ও মো.সোহেল তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো.লিপু মুন্সি। পহরডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের নির্মল কুমার বিশ্বাস ও স্বতন্ত্র প্রার্থী মল্লিক মাহামুদুল ইসলাম।
















