এখন ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে – রংপুরে টিপু মুনশি

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ বাণিজ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি বলেছেন, দেশ, জাতি ও এলাকায় উন্নয়নের স্বার্থে নেতাকর্মীদের সব বিভেদ ভুলে সবাইকে এক্যবদ্ধ হয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নৌকার বিপক্ষে দলীয় যে নেতাই বিদ্রোহী প্রার্থী হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে কাউনিয়ার সীমান্তের শেষপ্রান্তে নব্দিগঞ্জ এলাকায় মন্ত্রীর নিজেস্ব অপু মুনশি হিমাগার হলরুমে রংপুরের কাউনিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের আগামী ২৮ নভেম্বর জয়ী করতে দলীয় প্রার্থী ও দলের নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এ আহবান জানান বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নৌকার বিজয় মানে দেশ, জাতি ও এলাকার উন্নয়ন। নৌকার বিজয় মানে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়। দল কাকে নৌকার মনোনয়ন দিয়েছে, তা আমাদের দেখার বা ভাবার দরকার নেই। নৌকার হয়ে আমরা কাজ করবো। দেশ ও এলাকায় উন্নয়নের স্বার্থে নেতাকর্মীদের সব বিভেদ ভুলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
বাণিজ্যমন্ত্রী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে দলীয় যে নেতাই বিদ্রোহী প্রার্থী হবে, সেসব নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক না। তারা এলাকার উন্নয়ন চায় না। তবে যারা এবার মনোনয়ন পান নাই। তাদেরকে দলের বিভিন্ন পদে মুল্যায়ন করা হবে। দলীয় মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, তৃণমুল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চত করবে আর ভোটে জয় লাভের পর চেয়ারম্যানরা দলীয় নেতাকর্মীদের ভূলে যাবেন। তা যে না হয়।
মন্ত্রী আরো বলেন, দেশ আজ উন্নয়নের পথে। উন্নয়ন বাধাগ্রস্থ করতে একটি মহল চক্রন্ত করছে। অপশক্তি যেন কোনভাবে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে লক্ষ্যে আমাদের সবাইকে স্বোচ্চার থাকতে হবে।
কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়ার সভাপতিত্বে ও সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন, সহসভাপতি রোজি রহমান, সাধারন সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করীম রাজু, সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল প্রমুখ। মতবিনিয়ম সভায় উপজেলার ছয়টি ইউনিয়নের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা ও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে – রংপুরে টিপু মুনশি

প্রকাশিত হয়েছে: ০৬:৪৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১