নিজস্ব সংবাদদাতা -ঃ মতলব উত্তর উপজেলাধীন ইসলামাবাদ ইউনিয়ে আওয়ামীলীগের দীর্ঘ সময়ের পরীক্ষিত, ত্যাগী ও কর্মী বান্ধব নেতা সাজেদুল হাসান বাবু বাতেনকে নৌকা প্রতীক না দেওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মত তৃণমূল নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের আওয়ামীলীগের দলীয় প্রতিক নৌকা দেওয়ার কথা থাকলেও মতলব উত্তর উপজেলাধীন ইসলামাবাদ ইউনিয়নে শেখ হাসিনার কথার তোয়াক্কা না করে চেয়ারম্যান পদে কোন এক অজানা শক্তির ইশারায় আওয়ামীলীগের তৃণমূল নেতা কর্মী সহ উপজেলা নেত্রীবৃন্দের শতভাগ সমর্থনকে উপেক্ষা করে সাজেদুল হাসান বাবু বাতেনকে নৌকা প্রতীক না দিয়ে অজানা-অচেনা ব্যাক্তিকে নৌকা প্রতিক দেওয়া হয়। বিষয়টিতে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা ক্ষোভে ফেটে উঠে।

প্রতিবাদ হিসাবে মানব বন্ধন করে বিক্ষোভ প্রকাশ করে।
মানব বন্ধনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জাননো হয়, নৌকা প্রতিক বরাদ্দের বিষয়টি পূনঃ বিবেচনা কারার জন্য। যদি তা করা না হয় এই ইউনিয়নে নৌকার ভরাডুবি হবে বলে মত প্রকাশ করা হয়। মানববন্ধনে অংশ গ্রহণ করেন সকল পর্যায়ের নেতা কর্মী ও সর্বস্তরের জনগণ।
















