আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধিঃ
নির্বাচনী মাঠে নতুন মুখ হলেও তিনি সবার পরিচিত মুখ ৭নং ওয়ার্ডবাসীর সকল বয়সী ও শ্রেনী পেশার মানুষের পরিচিত ও আপনজন,তরুণ্যেনের অহংকার মোঃ আজিজুল ইসলাম ।

তিনি বিশ্বাস করেন ব্যক্তিগত সহযোগিতা দিয়ে সমাজ ও সমাজের মানুষের সব সমস্যা সমাধান করা যায় না। তাই বৃহৎ পরিসরে সমাজের সার্বিক উন্নয়নে এবারের নির্বাচনে মেম্বার পদে পদপ্রার্থী হতে ইতোমধ্যেই ওয়ার্ডবাসীর সহযোগিতা ও মতামত প্রত্যাশী সমাজ সেবক মোঃ আজিজুল ইসলাম এলাকার উন্নয়নের স্বার্থে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে নেমেছেন।
তিনি নির্বাচিত হলে সকল কর্মকান্ডে জনগনের অংশ গ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের রোল মডেল হিসাবে আধুনিক ওয়ার্ড গঠন করতে চান। একই সাথে মাদক,সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধসহ
জনসচেতনতামুলক কর্মসুচি গ্রহন করতে চান তিনি।
মোঃ আজিজুল ইসলাম এর সাথে কথা বলে জানা যায় তিনি বলেন আমি করোনা কালীন আমার ৭নং ওয়ার্ডের সকল গরীব দুঃখী ও অসহায় মানুষ কে আমি যতো দুর পেরেছি আমি দিয়েছি।

৭নং ওয়ার্ডের বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলে জানা গেছে,দক্ষ সংগঠক ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে তারা এবার মোঃ আজিজুল ইসলাম কে, ৭ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য বিকল্প হিসেবে তার কোন কমতি নেই।
একটি সভায় তিনি আরো বলেন ১০নং দক্ষিণভাগ ইউনিয়ন ৭নং ওয়ার্ড এর প্রায় ২৬ লক্ষ টাকার ইঠ সলিং এর কাজ সম্পূর্ণ করেছেন ৫ বছরে এই পর্যন্ত তা হলো – মুফিয়ান মিয়ার বাড়ির সামনা হইতে সেবুল মিয়ার বাড়ির সম্মুখ হয়ে পিছ রাস্তা পর্যন্ত সাড়ে চার লক্ষ টাকার ইট সলিং কাজ সম্পন্ন,দোহালিয়ার নতুন মসজিদের সামনের পিছ রাস্তা হইতে হাজি লাল মিয়ার বাড়ির সম্মুখ পর্যন্ত চার লক্ষ পচিশ হাজার টাকার কাজ সম্পন্ন হয়েছে,জনাব আব্দুল্লাহ মিয়ার বাড়ির সামনা হইতে নাজমুল মিয়ার বাড়ির সামনা পর্যন্ত দুই লক্ষ পচাত্তর হাজার টাকার ইট সলিং সম্পন্ন হয়েছে,কুইয়ারিটিল্লার হাজি আসাব আলী সাহেবের বাড়ির রাস্তায় এক লক্ষ টাকার ইট সলিং কাজ সম্পন্ন হয়েছে,পুর্ব দোহালিয়ার নজরুল মিয়ার বাড়ির সামনা হইতে তসিদ মিয়ার বাড়ির সামনা পর্যন্ত এক লক্ষ টাকার ইট সলিং কাজ সম্পন্ন হয়েছে,পশ্চিম দোহালিয়ার বলাই মিয়ার দোকানের সম্মুখ এবং কালাম গংদের বাড়ির সামনের ইট সলিং দুই লক্ষ টাকার,অর্ধেক কাজ আপত্তির কারনে স্তগিত করা হয়েছে,কালার টিল্লার মুল রাস্তাটি তিন লক্ষ টাকার ইটসলিং করে সম্পন্ন করা হয়েছে.দক্ষিন দোহালিয়ার হাজি আছব্বির আলী সাহেবের বাড়ির সম্মুখে এক লক্ষ টাকার ইট সলিং সম্পন্ন করা হয়েছে গজভাগ মজাহিদ আলি সাহেবের বাড়ির সম্মুখে এক লক্ষ টাকার ইট সলিং সম্পন্ন হয়েছে গজভাগ আঃ নুর আর্মি সাহেবের বাড়ির রাস্তায় এক লক্ষ টাকার ইট সলিং সম্পন্ন করা হয়েছে।
মাটি ভরাট কাজ হয়েছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যয়ে গজভাগ মোকামের সামন হয়ে রফিক ড্রাইভারের বাড়ির সম্মুখ পর্যন্ত মাটি ভরাট করা হয়েছে হাজি লাল মিয়ার বাড়ির সম্মুখ হয়ে সামছুন নাহার মেম্বারনির বাড়ির সম্মুখ পর্যন্ত মাটি ভরাট করা হয়েছে ছড়াইমারা হইতে দক্ষিন দোহালিয়ার মেইন রাস্তাটি মাটি ভরাট করা হয়েছে। কুইয়ারিটিল্লার মেইন রাস্তাটি মাটি ভরাট শুরু হওয়ার পর,বন্যার কারনে বন্দ হয়ে যায়,কালা গাংয়ের কালভার্ট এর সম্মুখ হইতে রশিদাবাদ বাগান পর্যন্ত খাল খনন এবং রাস্তা নির্মান প্রায় তিন লক্ষ টাকার অধিক কাজ সম্পন্ন করা হয়েছে।

এই সকল রাস্তা পরে আরো পাচটি রাস্তা কাজ করার অপেক্ষায় রয়েছে,যেখানে বরাদ্দ প্রায় ৫ লক্ষ টাকার অধিক,এই সকল কাজগুলো বাস্তবায়ন হচ্ছে এল জি এস পি এডিবি কাবিখা জেলা পরিষদ এর অর্থায়নে তিনটি ষ্টিক লাইট স্তাপন করা হয়েছে গাজির মোকামের সামনে টুনু স্যারের বাড়ির সামনে রশিদাবাদ গেইটের সামনে।
বয়স্ক ভাতা,প্রায় তিনশোর অধিক দিয়েছি,বিধবা ভাতা প্রায় পঞ্চাশের অধিক দিয়েছি,প্রতিবন্ধী প্রায় শতাধিক দিয়েছি,দশ টাকা দরের চাউলের কার্ড প্রায় একশো সত্তরটি দিয়েছি,ভিজিডি প্রায় ষাট জনকে দিয়েছি। সর্বশেষে তিনি বলেন সব মিলিয়ে প্রায় ৫০ লক্ষ কাজ সম্পন্ন করেছি।
















