মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন পঞ্চগড়ের ৬নং সাতমেড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রাশেদুজ্জামান রাশেদ।
বর্তমানে তিনি সাতমেড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সভাপতি। দীর্ঘদিন ধরে সাতমেড়া ইউনিয়নে গনসংযোগের মাধ্যমে মাঠ চষে বেড়াচ্ছেন। দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের পাশাপাশি সাধারন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।

গনসংযোগ, সভা-সমাবেশের পাশাপাশি ইতিমধ্যেই তিনি কয়েক দফায় সহশ্রাধিক মোটরসাইকেল নিয়ে
শোডাউন করেছেন। শোডাউনে অংশ নেয়া নেতাকর্মীরা সাতমেড়া ইউপি চেয়ারম্যান পদে রাশেদকে নৌকার মাঝি হিসাবে দেখতে চেয়ে স্লোগান দেন।
নৌকার মনোনয়ন প্রত্যাশী রাশেদুজ্জামান রাশেদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, দেশরত্ন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই আমাকে মনোনয়ন দিবেন। আর আমাকে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে নেত্রীকে আসনটি উপহার দিতে পারব ইনশাআল্লাহ।
















