এখন ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চায়ের রাজ্যে ট্যুরিস্ট বাস—বড়লেখা টু শ্রীমঙ্গল, শনিবার যাত্রা শুরু

আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি -ঃ মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণের সুবিধার্থে এবং জেলার দর্শনীয় স্থানকে তুলে ধরতে প্রথমবারের মতো চালু হচ্ছে ‘ট্যুরিস্ট বাস’। এতে পর্যটকরা জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন।

বৃহস্পতিবার ১৪ অক্টোবর দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের এমন উদ্যোগে ভ্রমণপ্রেমীদের মাঝে আনন্দ বিরাজ করছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে রয়েছে চা বাগান, প্রাকৃতিক ঝরনা মাধবকুন্ড জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান, গগণটিলা পাহাড়, খাসিয়া পল্লী, হাকালুকি হাওর, মাধবপুর লেক, সিতেশ বাবুর চিড়িয়াখানা, বাইক্কা বিলসহ দর্শনীয় স্থান। প্রতিদিন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পর্যটকরা আসেন। কিন্তু যাতায়াতের সঠিক ধারণা না থাকায় পর্যটকরা ২-৪টি দর্শনীয় স্থান দেখেই ফিরে যান। আবার মাঝেমধ্যে বিড়ম্বনায় পড়েন। কম সময় ও কম খরচে এসব পর্যটন কেন্দ্র দর্শনের জন্য চালু হচ্ছে ‘ট্যুরিস্ট বাস’।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের ট্যুর গাইড সৈয়দ রিজভী বলেন, ট্যুরিস্ট বাস চালু হলে দেশি-বিদেশি পর্যটকদের আগমন বাড়বে। জেলা প্রশাসন সুন্দর উদ্যোগ নিয়েছে।
সহকারী কমিশনার নুসরাত লায়লা নীরা বলেন, আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার বিভাগীয় কমিশনার ট্যুরিস্ট বাস আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তিনি বলেন, ৪০ সিটের দুটি বাস দিয়ে দুই প্যাকেজে এই সার্ভিস চালু হবে। প্রথম প্যাকেজের ট্যুরিস্ট বাস প্রতিদিন সকাল ৯টায় পর্যটক নিয়ে শ্রীমঙ্গল থেকে যাত্রা শুরু করবে বড়লেখায়। দ্বিতীয় প্যাকেজের বাস একই সময়ে বড়লেখা থেকে শ্রীমঙ্গলে যাত্রা শুরু করবে। ভাড়া কত টাকা হবে, খাবারের ব্যবস্থা কি থাকবে; সবকিছু উদ্বোধনের পর জানানো হবে। যোগাযোগের জন্য দুটি মোবাইল নম্বর থাকবে, তা জানিয়ে দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

চায়ের রাজ্যে ট্যুরিস্ট বাস—বড়লেখা টু শ্রীমঙ্গল, শনিবার যাত্রা শুরু

প্রকাশিত হয়েছে: ০৪:১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১