এখন ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে নবমীতে আনন্দঘন পরিবেশে স্বাধীনভাবে পুজা অর্চনা পালন।

মোঃ ফরিদুল ইসলাম, চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধি -ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় চাইতেন বাংলাদেশ হবে একটি ধর্মনিরপেক্ষ দেশ। আনন্দঘন পরিবেশে যেখানে প্রতিটি ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্মকর্ম পালন করতে পারবে। কেউ কারও ধর্মীয় আচার পালনে বাঁধা দেবে না।

আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে বৃহস্পতিবার চিরিরবন্দর উপজেলার বিভিন্ন এলাকায় পূজা মন্ডপ পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা এসব কথা বলেন।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল বলেন বঙ্গবন্ধুর সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যেই তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

বর্তমানে বাংলাদেশ অতীতের অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে।

এছাড়াও পরিদর্শনে উপস্থিত ছিলেন চিরিরবন্দর থানার (ভারপ্রাপ্ত) পরিদর্শক মো. মোসলেম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের তথ্য বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, ১২নং আলোকডিহি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী বীর মুক্তিযুদ্ধা আফজাল হোসেন প্রতিটি পুজা মন্ডপে আর্থিক সহযোগিতাও করেন,সাধারণ সম্পাদক বাবু বিষ্ণু পদ দাস প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

চিরিরবন্দরে নবমীতে আনন্দঘন পরিবেশে স্বাধীনভাবে পুজা অর্চনা পালন।

প্রকাশিত হয়েছে: ০২:৪৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১