বিশেষ প্রতিনিধি -ঃ আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে নির্বাচন কমিশন সহ স্থানীয় সম্ভাব্য প্রার্থীবৃন্দ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝেও দেখা যায় এক ধরনের উৎসবের আমেজ। সকল ওয়ার্ডের মত ১ নং ওয়ার্ডেও ভোটাররা হিসাব-নিকাশ করছে কার মাধ্যমে এলাকার নাগরিক সুবিধা পূরণ করা সম্ভব? কে পারবে মানুষের অধিকার পূরণ করতে? কে নির্লোভ ভাবে তাদের পাশে থাকতে? কে পারবে এলাকাকে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, কিশোর গ্যাং মুক্ত এলাকা গড়তে?
অনেক প্রার্থীর ভীরে সবাই যার উপর আস্তা রাখতে পারে এমনই একজন প্রার্থী খুজে পেয়েছে ১নং ওয়ার্ডবাসী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ দীর্ঘ সময়ের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান(বিএসসি) এর সুযোগ্য সন্তান নাসিক ১ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হবেন, তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য হাজী মাহমুদুর রহমান।
যে পরিবারটি চাওয়ার দিকে না তাকিয়ে সাধারণ মানুষের পাশে থেকে জনগণের সেবা করে গেছেন আজীবন, সে পরিবারের মাহমুদুর রহমানকে পাশে পেয়ে এলাকাবাসী অত্যন্ত খুশী। স্থানীয় অনেকে বলতে শুরু করে দিয়েছে এইবার নাসিক ১ নং ওয়ার্ডের সকল সমস্যা সমাধান করে একটি আধুনিক মডেল ওয়ার্ডে হিসাবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
বাবার আদর্শে অনুপ্রানিত হয়ে রাজনীতি ও সমাজ সেবার দায়িত্বে নিতে চান নাসিক ১ নং ওয়ার্ডের তরুণ প্রজন্মের অহংকার হাজী মাহমুদুর রহমান। এলাকাবাসীর উৎসাহ এবং উৎদীপনা করার কারণে এই তরুণ প্রজন্মের অহংকার হাজী মাহমুদুর রহমান জনগনের সেবা করতে চান। এলাকাবাসী যদি আমাকে মনে প্রাণে ভালোবাসে ও যোগ্য মনে করে তাহলে আমি আসন্ন নাসিক নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী।
















