এখন ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় ছিনতাইকালে সবুজ নামে এক যুবক আটক

জাহাঙ্গীর আলম (মুকুল), খুলনা প্রতিনিধি -ঃ পাইকগাছায় ছিনতাইয়ের টাকা ও ঘুমের ট্যাবলেট অন্যান্য সরঞ্জাম সহ জনতা-পুলিশ সবুজ নামের এক যুবককে আটক করেছেন । পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ জানান তার বাড়ি খুলনা জেলার বৈকালিতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়রার মহেশ্বরীপুরের লোকা গ্রামের আনিছুর রহমান বুধবার বেলা ১২ টার দিকে পাইকগাছার ইসলামী ব্যাংক থেকে ৬০ হাজার টাকা উত্তোলন করে পায়ে হেটে মেইন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে তিনি আরিফা মার্কেট নামক স্থানে পৌছালে পিছন থেকে সবুজ তার গায়ে বমি করে হাতে থাকা ব্যাগ কেটে ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয় জুলি শেখ সহ অন্যরা ছুটে এসে সবুজকে আটক করে পুলিশকে খবর দেয়। এদিকে লস্কর ইউপির উত্তর খড়িযা গ্রামের গৌবিন্দ মন্ডল জানান, বেলা ১ টার পরে আলমদিনা হোটেলের পাশথেকে ছিনতাইকারীরা তার ১৫ হাজার টাকা পকেট কেটে নিয়েছেন।

এ বিষয়ে ওসি মোঃ এজাজ শফী বলেন, দুর্গাপূজার সময়ে এ চক্রটি সক্রিয় হয়েছে । তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা হেফাজতে সবুজের জিজ্ঞাসাবাদ চলছিল।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পাইকগাছায় ছিনতাইকালে সবুজ নামে এক যুবক আটক

প্রকাশিত হয়েছে: ০১:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১