মোঃ সামছু উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি -ঃ অদ্য ০২/১০/২০২১ খ্রি: নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার গান্ধী আশ্রমে মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মশতবর্ষ ও আন্তর্জাতিক অহিংসা দিবস উদযাপন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, এ্যাডভোকেট আনিসুল হক এমপি, মাননীয় মন্ত্রী, আইন বিচারক ও সংসদ বিষয়ক মন্ত্রানালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, শ্রী বিক্রম দোরাইস্বামী মান্যবর, ভারতীয় হাই কমিশনার, জনাব, একে আব্দুল মোমেন এমপি, মাননীয় মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রানালয়,জনাব আসাদুজ্জামান নুর, মাননীয় সংসদ সদস্য ও প্রাক্তন মন্ত্রী,জনাব মিজ আরোমা দত্ত, মাননীয় সংসদ সদস্য, কুমিল্লা-১১,জনাব সৌমেন্দ্র সরকার, বিচারপতি,

সভাপতি গান্ধী আশ্রম ট্রাষ্ট,জনাব তৌম পাউতি আইনান, বাংলাদেশের জাতিসংঘের অন্তবর্তীকালিন প্রতিনিধি এবং আই এল ও র এর কান্ট্রি ডিরেক্টর,ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের ফাস্ট সেক্রেটারি (পলিটিক্যাল) মিঃ অনিমেশ চৌধুরী,সেকেন্ড সেক্রেটারি (Visa & PD) Ms. Deepthi Alangha,মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম,জনাব খোরশেদ আলম খান, মাননীয় জেলা প্রশাসক, নোয়াখালী,জনাব মোঃ শহীদুল ইসলাম, (পিপিএম)পুলিশ সুপার, নোয়াখালী। এছাড়াও নোয়াখালী জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে ০৩:০০ ঘটিকায় গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং নবনির্মিত গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামের শুভ উদ্বোধন করেন।
সভায় বক্তারা মহাত্মা গান্ধীর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে, অহিংসা ও শান্তি প্রতিষ্ঠার জন্য উনাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।













