এখন ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটির দিনে পর্যটকে মুখরিত গোলাপগঞ্জের কাশবন

আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি -ঃ মানুষ আনন্দের খুঁজে শতশত মাইল পথ অতিক্রম করে। আর সেই সৌন্দর্য যদি বাড়ির পাশে হয় তাহলে তো কথা নেই। ছুটির দিনে গোলাপগঞ্জের কাশবন হাজারো ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠে।

সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী এলাকায় সড়কে দীর্ঘ জ্যাম তৈরি হয়। পরিবার-পরিজন নিয়ে একটু আনন্দের জন্য উপজেলা পেরিয়ে সিলেটের বিভিন্ন জায়গা থেকে আসেন মানুষ। ব্যক্তিগত, ভাড়ায় গাড়ি নিয়ে আসেন মানুষ। ক্যামেরায় সুন্দর সুন্দর দৃশ্য ফ্রেম বন্দি করেন। নিজেরা বন্দি হোন কাশফুলের সাথে। যাওয়ার সময় সঙ্গে নিয়ে যান কাশফুল।

গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই কাশবন। প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন কাশবনে। মানুষের মুখে মুখে এখন কাশবনের নাম।

শুক্রবার (১ অক্টোবর) বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, প্রায় শতাধিক গাড়ি সড়কের পাশে দাঁড়িয়ে আছে। হাজারো মানুষের পদরচারণায় মুখরিত চৌঘরী এলাকা। বাড়তি একটা সৌন্দর্য দেখা দিয়ে কাশবনের চারিদিকে।

কাশবনে ঘুরতে আসা একাধিক মানুষের সাথে কথা হলে তারা জানান, ‘গোলাপগঞ্জ উপজেলায় এই প্রথম কাশবনের দেখা মিলছে। এমন একটি জায়গায় ঘুরতে এসে বাড়তি আনন্দ লাগছে। করোনায় ঘর বন্দি থাকতে থাকতে ক্লান্তি চলে এসেছিল। এখানে একটু সময় ঘুরতে পেরে ক্লান্তি-হতাশা কিছুটা দূর হয়েছে।

মুন্না আহমদ নামে স্থানীয় এক যুবক বলেন, ‘এত মানুষ এখানে আসবেন স্বপ্নেও ভাবিনি। আমাদের এলাকার নাম আজ মানুষের মুখে মুখে। কাশবনের সৌন্দর্যে মানুষ মুগ্ধ।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ছুটির দিনে পর্যটকে মুখরিত গোলাপগঞ্জের কাশবন

প্রকাশিত হয়েছে: ০৩:১৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১