মোঃ ফরিদুল ইসলাম, চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধি -ঃ দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ৩০শে সেপ্টেম্বর বিকেলে উপজেলা বঙ্গবন্ধু হলরুমে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকার সভাপত্বিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীনের সঞ্চালনায়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহামুদ আলী এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের অফিসারগণ।


এছাড়াও স্থানীয় নারী উদ্যোক্তা বর্গ, সুধীসমাজ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।













